1. sundarbon@sundarbonbarta.com : sundarbon : SUNDARBON BARTA
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে সু-সন্তানদের সম্মাননা ও লাঠিখেলা: মেধা-ঐতিহ্যের এক অনন্য মিলবন্ধনকালিগঞ্জে প্রতিবন্ধীদের ঈদ আনন্দে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা: ১০০ পরিবারের মাঝে কোরবানি মাংস বিতরণত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন – কাজী ইউসুফ কবিরকালিগঞ্জে ১০ গ্রামের জলাবদ্ধতার অবসান, মহেশ্বরপুর খাল উন্মুক্ত‘আপোষনামা’ ছিঁড়ে রক্তাক্ত কালিগঞ্জ : বছর না পেরোতেই ফের রক্ত ঝরল পথের বিরোধে!কালিগঞ্জে আইনের শাসনের বদলে ‘অপারগতার’ রাজত্ব: কাঠগড়ায় ওসি জুয়েল হোসেনকালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জনসেনা সদস্যের দাপটে ‘অবরুদ্ধ’ রাস্তা: কালিগঞ্জে জনপথ দখল করে ত্রাস সৃষ্টির অভিযোগকালিগঞ্জে চেয়ারম্যানের বাড়ী যৌথ বাহিনীর ঝটিকা অভিযান, ৬ ব্যারেল ডিজেল উদ্ধারট্রাম্পের ১০ দিনের ‘আল্টিমেটাম’: মধ্যপ্রাচ্যে ঝড়ের আগের নীরবতা?

কালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৬৭ Time View

মোঃ ইশারাত আলী :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সারা দেশের ন্যায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উপজেলার চারটি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি কেন্দ্রে ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক।

উপজেলার চারটি কেন্দ্রের মধ্যে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ৬৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৬৮১ জন। এর মধ্যে ছাত্র ৩১৭ জন ও ছাত্রী ৩৬৪ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ছিল ৯ জন।

কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় (কোড নং-৫৫০) কেন্দ্রে মোট ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩১ জন অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ১৮৫ জন ও ছাত্রী ১৪৬ জন, অনুপস্থিত ছিল ২ জন।

এছাড়া কালিগঞ্জ নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৬৫ জন এবং কালিগঞ্জ পলিটেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে ১৮৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

মঙ্গলবার সাড়ে ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খান বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শান্তিপূর্ণ পরিবেশে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতন থেকে পরীক্ষার্থীদের সহযোগিতা করতে হবে, যাতে তারা নির্ভয়ে ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে।

তিনি আরও বলেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া নিশ্চিত করতে এবং শব্দদূষণ রোধে পরীক্ষা চলাকালীন উচ্চশব্দে লাউড স্পিকার বা মাইকিং ব্যবহারের ওপর সরকারি কঠোর নিষেধাজ্ঞা রয়েছে তা সবার মেনে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-3f9751a8cf78f726ecc6