1. satkhiranews24@yahoo.com : নিজস্ব প্রতিবেদক : SUNDARBON BARTA
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
➤ কালিগঞ্জে ৩০০ গজ রাস্তার জনদুর্ভোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ; এমপির জরুরি হস্তক্ষেপ কামনা ➤ কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপন ➤ কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জিব হত্যা : মূল হোতাদের ধরতে রুদ্ধশ্বাস অভিযান ➤ নিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি: কালিগঞ্জের কৃতি সন্তান আব্দুল হালিমকে অভিনন্দন জানালেন এলাকাবাসী ➤ ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: তেহরানের চোখে ‘আমেরিকার পরাজয়’ ➤ কালিগঞ্জ টেকনিক্যাল কলেজে অধ্যক্ষের রাজত্ব: শিক্ষার্থীদের মানববন্ধনে বাধা ➤ কালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন ➤ কালিগঞ্জে সু-সন্তানদের সম্মাননা ও লাঠিখেলা: মেধা-ঐতিহ্যের এক অনন্য মিলবন্ধন ➤ কালিগঞ্জে প্রতিবন্ধীদের ঈদ আনন্দে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা: ১০০ পরিবারের মাঝে কোরবানি মাংস বিতরণ ➤ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন – কাজী ইউসুফ কবির

কালিগঞ্জে প্রতিবন্ধীদের ঈদ আনন্দে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা: ১০০ পরিবারের মাঝে কোরবানি মাংস বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৪৮৬ Time View

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

শারীরিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়, বরং সদিচ্ছা থাকলে সমাজের সবচেয়ে অবহেলিত মানুষের মুখেও হাসি ফোটানো সম্ভব—তা আবারও প্রমাণ করলো সাতক্ষীরার কালিগঞ্জের ‘সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা’। পবিত্র ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে দিতে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় এক লক্ষ টাকা মূল্যের কোরবানি পশু (গরু) ক্রয় করে উপজেলার ১০টি ইউনিয়নের ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে মাংস বিতরণ করেছে সংস্থাটি। নিজেরা প্রতিবন্ধী হয়েও উপজেলার অন্য প্রতিবন্ধী ভাই-বোনদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আজ (২৮ মে বৃহস্পতিবার) সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই মাংস বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

ডিআরআরএ (DRRA) এবং যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্প পরিচালকের কার্যালয় (ঢাকা)-এর প্রকল্প পরিচালক মফিজুল ইসলামের বিশেষ অর্থায়নে এই মানবিক কর্মসূচিটি বাস্তবায়ন করে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা, কালিগঞ্জ, সাতক্ষীরা।

সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পরিচালক ফরহাদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোঃ ইশারাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “দীর্ঘদিন ধরে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা কালিগঞ্জ উপজেলায় অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে আসছে। এই সংস্থার পরিচালনাকারীরা নিজেরা শারীরিক প্রতিবন্ধকতার শিকার হওয়া সত্ত্বেও তাদের মনোবল দমাতে পারেনি। নিজেদের সীমাবদ্ধতাকে জয় করে তারা যেভাবে উপজেলার ১০টি ইউনিয়নের অবহেলিত ও অসহায় প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তা সত্যি প্রশংসনীয় এবং অনুকরণীয়। আজকের এই কোরবানি উপলক্ষে মাংস বিতরণ তাদের নিরবচ্ছিন্ন মানবিক সেবারই আরেকটি অনন্য দৃষ্টান্ত।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডিআরআরএ (DRRA)-এর সম্মানিত প্রতিনিধি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মাংস বিতরণ শেষে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পরিচালক ফরহাদ রেজা অর্থায়নকারী সংস্থা ডিআরআরএ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক মফিজুল ইসলাম সহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদের দিন এমন উপহার ও কোরবানির মাংস হাতে পেয়ে উপস্থিত ১০০ জন প্রতিবন্ধী ও তাদের পরিবারের মুখে হাসির ঝিলিক দেখা যায়। তারা এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-3f9751a8cf78f726ecc6