1. sundarbon@sundarbonbarta.com : নিজস্ব প্রতিবেদক : SUNDARBON BARTA
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপনকালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জিব হত্যা : মূল হোতাদের ধরতে রুদ্ধশ্বাস অভিযাননিউইয়র্ক সিটি পুলিশে সার্জেন্ট পদে পদোন্নতি: কালিগঞ্জের কৃতি সন্তান আব্দুল হালিমকে অভিনন্দন জানালেন এলাকাবাসীইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: তেহরানের চোখে ‘আমেরিকার পরাজয়’কালিগঞ্জ টেকনিক্যাল কলেজে অধ্যক্ষের রাজত্ব: শিক্ষার্থীদের মানববন্ধনে বাধাকালিগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধনকালিগঞ্জে সু-সন্তানদের সম্মাননা ও লাঠিখেলা: মেধা-ঐতিহ্যের এক অনন্য মিলবন্ধনকালিগঞ্জে প্রতিবন্ধীদের ঈদ আনন্দে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা: ১০০ পরিবারের মাঝে কোরবানি মাংস বিতরণত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন – কাজী ইউসুফ কবিরকালিগঞ্জে ১০ গ্রামের জলাবদ্ধতার অবসান, মহেশ্বরপুর খাল উন্মুক্ত

কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উদযাপন

নুর ইসলাম বাবু
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোবিন্দকাটি গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা মহোৎসব-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টায় শুরু হওয়া এ মহোৎসবে শ্রী শ্রী জগন্নাথ দেবের সুসজ্জিত রথ টানতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভক্ত সমবেত হন। শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনাম সংকীর্তন, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। ভক্তরা রথের দড়ি টেনে তাদের গভীর ধর্মীয় বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটান। এ সময় গোবিন্দকাটি গ্রামজুড়ে এক আনন্দঘন ও সম্প্রীতির পরিবেশের সৃষ্টি হয়।

রথযাত্রা মহোৎসব পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। তিনি উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের এ ধর্মীয় উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, উপজেলা জাসাসের আহ্বায়ক মুর্শিদ আলী এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতাকর্মী।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হলে সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

রথযাত্রা উপলক্ষে স্থানীয় প্রশাসন ও আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী ভক্তরা সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-3f9751a8cf78f726ecc6