1. sundarbon@sundarbonbarta.com : sundarbon : SUNDARBON BARTA
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে সু-সন্তানদের সম্মাননা ও লাঠিখেলা: মেধা-ঐতিহ্যের এক অনন্য মিলবন্ধনকালিগঞ্জে প্রতিবন্ধীদের ঈদ আনন্দে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা: ১০০ পরিবারের মাঝে কোরবানি মাংস বিতরণত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক শ্রমজীবী মানুষের জীবন – কাজী ইউসুফ কবিরকালিগঞ্জে ১০ গ্রামের জলাবদ্ধতার অবসান, মহেশ্বরপুর খাল উন্মুক্ত‘আপোষনামা’ ছিঁড়ে রক্তাক্ত কালিগঞ্জ : বছর না পেরোতেই ফের রক্ত ঝরল পথের বিরোধে!কালিগঞ্জে আইনের শাসনের বদলে ‘অপারগতার’ রাজত্ব: কাঠগড়ায় ওসি জুয়েল হোসেনকালিগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন ১৪৭৩ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ১৩ জনসেনা সদস্যের দাপটে ‘অবরুদ্ধ’ রাস্তা: কালিগঞ্জে জনপথ দখল করে ত্রাস সৃষ্টির অভিযোগকালিগঞ্জে চেয়ারম্যানের বাড়ী যৌথ বাহিনীর ঝটিকা অভিযান, ৬ ব্যারেল ডিজেল উদ্ধারট্রাম্পের ১০ দিনের ‘আল্টিমেটাম’: মধ্যপ্রাচ্যে ঝড়ের আগের নীরবতা?

কালিগঞ্জে ভূমি মেলায় কুইজ প্রতিযোগিতা

মোঃ ইশারাত আলী
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯৪২ Time View

মোঃ ইশারাত আলী

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার দ্বিতীয় দিনে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে ২০২৫) কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মূল উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে ভূমি ব্যবস্থাপনা, ডিজিটাল সেবা ও ভূমি কর প্রদান সম্পর্কে সচেতন করা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এবং সঞ্চালনায় অ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম।

এ সময় বক্তারা বলেন“ ভূমি শুধু জমি নয়,আমাদের ইতিহাস,অধিকার ও উত্তরাধিকারের প্রতীক। নতুন প্রজন্মকে ভূমি বিষয়ক সচেতনতা ও জ্ঞান অর্জনে উৎসাহিত করতে হলে এ ধরনের উদ্যোগ নিয়মিত হওয়া দরকার। এ সময় উপস্থিত ছিলেন  ইউনিয়ন (ভূমি) সহকারী  কর্মকর্তা জি.এম নুরুল ইসলাম, শেখ মোকাররম হোসেন, মোঃ জালাল উদ্দিন আহমেদ,মোশারফ হোসেন, জিএম ফয়েজ আহমেদ,সুধীর কৃষ্ণ,মোঃ আব্দুর রহমান,মোঃ রেজাউল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষক,শিক্ষার্থী,সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সেরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-3f9751a8cf78f726ecc6