1. sundarbon@sundarbonbarta.com : sundarbon : SUNDARBON BARTA
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণশ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটকসকল ভেদাভেদ ভূলে ধানেরশীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে —–এইচ এম রহমাতুল্লাহ পলাশকালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিতকালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিতকালিগঞ্জে সুবর্ণ নাগরিক সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২৫ অনুষ্ঠিতকালিগঞ্জে মন্দিরের জমি দখল করে মার্কেট নির্মানে চলছে : থানায় অভিযোগসাতক্ষীরায় কৃষকদের মাঝে  সার বিতরণবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভাকালিগঞ্জে ভূমি মেলায় কুইজ প্রতিযোগিতা

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ Time View

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

মোঃ ইশারাত আলী:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় যৌথবাহিনীর (সেনাবাহিনী ও বিজিবি) অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ মোঃ হাবিবুর রহমান (পিতা: লিয়াকত হোসেন) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় ৩৭ বীর কালিগঞ্জ ক্যাম্প ও ১৭ বিজিবির সমন্বয়ে একটি দল।

যৌথবাহিনী জানায়, আটক ব্যক্তির বসতবাড়ির সামনে থাকা ধানের গোলা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ঘরের ভেতর থেকে রামদাসহ বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে আজ সকাল ৮টা ৩০ মিনিটে আটককৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্রসহ যৌথ বাহিনীর মাধ্যমে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামাল দেশীয় আগ্নেয়াস্ত্র: ১টি রামদা: ৩টি এসএস পাইপ: ১টি

ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ৩৭ বীর কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাহিদুল হক খান (এস বি পি) নিশ্চিত করেছেন। এব্যাপারে মামলা প্রক্রিয়াধিন।

তবে স্থানীয়রা জানান এই অভিযান অব্যাহত থাকলে জনসাধারণ এলাকায় স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে। তাদের বিশ্বাস সেনাবাহিনী ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-3f9751a8cf78f726ecc6