1. sundarbon@sundarbonbarta.com : sundarbon : SUNDARBON BARTA
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে শহীদ মিনারে সেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদনকালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ মহড়া : নির্বাচনে নজরদারি করবে ড্রোন ও বডি ক্যামেরাকালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণশ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটকসকল ভেদাভেদ ভূলে ধানেরশীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে —–এইচ এম রহমাতুল্লাহ পলাশকালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিতকালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিতকালিগঞ্জে সুবর্ণ নাগরিক সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২৫ অনুষ্ঠিতকালিগঞ্জে মন্দিরের জমি দখল করে মার্কেট নির্মানে চলছে : থানায় অভিযোগসাতক্ষীরায় কৃষকদের মাঝে  সার বিতরণ

ফুলবাড়ী সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩১৮ Time View

কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় আটক ২৪ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ। ঘটনাটি ঘটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আন্তর্জাতিক ৯৩২ নম্বর সীমানা পিলারের কাছে।

আটক বাংলাদেশিদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ মে) রাত ১.৩০ মিনিটে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এবং বিএসএফের পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি নেতৃত্ব দেন।

এছাড়াও পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য মহির উদ্দিন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারত থেকে ফেরত আসা তাজুল, রবিউল, রুমি ও তানেকা বেগম জানান, তারা প্রায় ২৪/২৫ বছর আগে ভারতে কাজের সন্ধানে যান। কয়েকদিন থেকে ভারতের বিভিন্ন জায়গায় ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের গ্রেফতার শুরু করলে তারা ভারতের হরিয়ানা প্রদেশের রেওয়ারী মার্কেটের রামপুরা থানার প্রজাপতি ইটভাটা থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফের কাছে আটক হন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে ফেরত আনার কথা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-3f9751a8cf78f726ecc6