1. sundarbon@sundarbonbarta.com : sundarbon : SUNDARBON BARTA
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে শহীদ মিনারে সেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদনকালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ মহড়া : নির্বাচনে নজরদারি করবে ড্রোন ও বডি ক্যামেরাকালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণশ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটকসকল ভেদাভেদ ভূলে ধানেরশীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে —–এইচ এম রহমাতুল্লাহ পলাশকালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিতকালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিতকালিগঞ্জে সুবর্ণ নাগরিক সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২৫ অনুষ্ঠিতকালিগঞ্জে মন্দিরের জমি দখল করে মার্কেট নির্মানে চলছে : থানায় অভিযোগসাতক্ষীরায় কৃষকদের মাঝে  সার বিতরণ

প্রধান উপদেষ্টার পদত্যাগ আমরা চাই না: নুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৫৯৯ Time View

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না। তবে এখন বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে। শনিবার গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য গড়ে উঠেছিল সেখানে ফাটল দেখা দিয়েছে মন্তব্য করে নুর বলেন, প্রধান উপদেষ্টা ছাত্রদের ওপর বিরক্ত। গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন সবই প্রয়োজন। কিন্তু নির্বাচন নিয়ে কথা বললেই কোনো সদুত্তর নেই। প্রধান উপদেষ্টাকে ঘিরে আছে ওয়ান ইলেভেনের দুষ্টু চক্র।

নুর বলেন, বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকলে সংকট কাটবে না। সংকট কাটাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করেই করিডরের সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে! বিভিন্ন প্রসঙ্গে এর আগে জাতীয় সংলাপ হয়েছে, কিন্তু এখন কেন ডাকা হচ্ছে না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-3f9751a8cf78f726ecc6