1. sundarbon@sundarbonbarta.com : sundarbon : SUNDARBON BARTA
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে শহীদ মিনারে সেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদনকালিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ মহড়া : নির্বাচনে নজরদারি করবে ড্রোন ও বডি ক্যামেরাকালিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণশ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটকসকল ভেদাভেদ ভূলে ধানেরশীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে হবে —–এইচ এম রহমাতুল্লাহ পলাশকালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিতকালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিতকালিগঞ্জে সুবর্ণ নাগরিক সংস্থার আয়োজনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২৫ অনুষ্ঠিতকালিগঞ্জে মন্দিরের জমি দখল করে মার্কেট নির্মানে চলছে : থানায় অভিযোগসাতক্ষীরায় কৃষকদের মাঝে  সার বিতরণ

ইশরাককে শপথ না করালে আদালত অবমাননা মামলা: ব্যারিস্টার মাহবুব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩১৩ Time View

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ২৬ মের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ না করালে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। নির্বাচন কমিশন কতৃক গেজেট প্রকাশ হওয়ার পর সংবিধান অনুযায়ী শপথের ব্যবস্থা করা মন্ত্রণালয়ের দায়িত্ব।

শনিবার বিকালে চাটখিল উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আনোয়ার হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মাহবুব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন করা। ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন না হলে দেশে অরাজকতা সৃষ্টি হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে পৌরসভার দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া বসরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-3f9751a8cf78f726ecc6